ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

সংসদে মোবাইলে কথা না বলা ও ছবি না তোলার আহ্বান চিফ হুইপের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ এপ্রিল, ২০২৬,  5:00 PM

news image

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদ কক্ষে মোবাইল ফোনে কথা না বলা এবং ছবি না তোলার জন্য সংসদ সদস্যদের (এমপি) প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।  বুধবার সন্ধ্যায় অধিবেশন চলাকালে বিষয়টি নিয়ে প্রথমে দৃষ্টি আকর্ষণ করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এরপর এমপিদের এই নির্দেশনা দেন চিফ হুইপ। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা চলাকালে অনেক সংসদ সদস্যকে মোবাইলে কথা বলতে দেখা যায়। এ সময় চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, সংসদের ভেতরে মোবাইল ফোনে কথা বলার শব্দ ডায়াস পর্যন্ত পৌঁছাচ্ছে, যা আলোচনায় বিঘ্ন ঘটাচ্ছে।  ডেপুটি স্পিকারের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, বিষয়টি সকল সংসদ সদস্য শুনেছেন এবং এটি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। কেউ যেন অধিবেশন চলাকালে সংসদ কক্ষে মোবাইলে কথা না বলেন বা ছবি না তোলেন- এ বিষয়ে সংসদ সদস্যদের প্রতি জোরালো আহ্বান জানান তিনি। প্রয়োজনে সংসদকক্ষের বাইরে গিয়ে কথা বলার এবং স্পিকারের সঙ্গে কোনো সদস্য কথা বলার সময় মাঝখান দিয়ে যাতায়াত না করার শিষ্টাচার বজায় রাখারও অনুরোধ করেন চিফ হুইপ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম