ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

সংবিধান অনুযায়ী আমরা নির্বাচন অনুষ্ঠানের পথে এগোচ্ছি

#

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০২৩,  4:58 PM

news image

সমঝোতা নয়, যেসব দল আগ্রহী তাদের নিয়েই ভোট করবে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পথে এগোচ্ছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। রোববার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেন, সংবিধান অনুযায়ী আমরা নির্বাচন অনুষ্ঠানের পথে এগোচ্ছি। রাজনৈতিক সমঝোতা বড় কথা নয়। যেসব দল আসবে তাদের নিয়েই আমরা ভোটের আয়োজন করব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করার কাজ কমিশনের নয়। ইসি রাশেদা বলেন, আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করব। এটা আমাদের অঙ্গীকার। যেহেতু আমরা শপথ নিয়েছি ভালো নির্বাচনই করব। এখন কেউ এটা বিশ্বাস করা না করা তাদের ব্যাপার। এখানে আমাদের কিছু করার নেই। এ পর্যন্ত আমরা যতগুলো নির্বাচন করেছি কোথাও কোনো ব্যত্যয় ঘটেনি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। এ ক্ষেত্রে আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই। তবে সুষ্ঠু নির্বাচনে সরকারের সহায়তার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, সরকার সহায়তা না দিলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকারও চায় একটা ভালো নির্বাচন হোক। আমাদের চাওয়া ও লক্ষ্য একটাই সুষ্ঠু ও সুন্দর নির্বাচন। ভোটার আসবে ভোট দেবে এটাই চাওয়া। সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি রাশেদা বলেন, এখনও সংলাপের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যখন হবে তখন দেখা যাবে। আস্থার জায়গা নিয়ে আমরা কাজ করছি। কিন্তু আমরা কাউকে একটা আম খেতে দিলাম, তখন যদি বলে আমে বিষ আছে খাব না, তখন তাকে কীভাবে আস্থায় আনব। কীভাবে বোঝাব আমে বিষ নেই। এজন্য তাদেরও (নির্বাচনবিমুখ) আস্থা ও মানসিকতার উন্নয়ন করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম