ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: বিজিবি মহাপরিচালক স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি ভোটের দিন বন্ধ থাকবে যেসব সেবা সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত নির্বাচনের ফল প্রকাশ করতে কত দিন লাগবে, জানালেন ইসি সানাউল্লাহ

সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে : আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২৩,  3:08 PM

news image

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতীয় নির্বাচন কীভাবে হবে বাংলাদেশের সংবিধানে তা সম্পূর্ণভাবে উল্লেখ আছে। সুতরাং আগামী জাতীয় নির্বাচন দেশের সংবিধান অনুযায়ীই অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে মন্ত্রীর নির্বাচনি এলাকা কসবায় কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে এলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আনিসুল হক বলেন, একটা গণতান্ত্রিক দেশে যেকোনো দল রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে। তাতে আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনা সরকারের কোনো আপত্তি নেই। কারণ, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে। বাংলাদেশে আওয়ামী লীগই গণতন্ত্র স্থাপন করেছে। আইনমন্ত্রী আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। এ সময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার, আখাউড়া কসবা সার্কেল (অতিরিক্ত) নবীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আইনমন্ত্রী আনিসুল হক বিভিন্ন কর্মশালায় অংশ নিতে তার সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চলে যান। বিকেলে আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনে মন্ত্রীর ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম