ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধা যুক্ত করতে রিট

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২১,  5:30 PM

news image

মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিষয়টি সংবিধানে যুক্ত করার দাবিতে রিট আবেদন করা হয়েছে। ছয়জন বীর মুক্তিযোদ্ধার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী আবেদা গুলরুখ ও নাসরিন এ রিট আবেদন করেন। রিটে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিষয়টি সংবিধানে যুক্ত করার নির্দেশনা চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিটে সংবিধানের সঙ্গতিপূর্ণ স্থানে কেন মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিষয়টি যুক্ত করা হবে না, তা জানতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে। এ রিটে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বৃহস্পতিবার রিটকারীদের পক্ষের আইনজীবী হাসনাত কাইয়ুম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার ৫০ বছর পরও মুক্তিযুদ্ধ নিয়ে সংবিধানে কোনো কিছু সংযোজন করা হয়নি। তাই আমরা বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে এ রিট দায়ের করেছি।’ হাসনাত কাইয়ুম বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধা এই দুটি শব্দ সংবিধানের কোথাও নেই। শব্দ দুটি সংবিধানের সুবিধাজনক ও সঙ্গতিপূর্ণ স্থানে বসানোর দাবি জানিয়ে রুল জারির নির্দেশনা চেয়েছি।’ রিটটি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম