ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী চকবাজারের আশিক টাওয়ারে আগুন আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংবিধানের বাইরে এক চুলও নড়বে না আওয়ামী লীগ: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২৩,  2:04 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপির ক্যাডাররা ঢাকায় আসছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) শেখ রাসেল দিবস উপলক্ষে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত আলোচনা সভা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ক্যাডার ঢাকায় আসছে। নাশকতার চেষ্টা করবে। নাশকতার সমুচিত জবাব দেয়ার জন্য প্রস্তুত আওয়ামী লীগ। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, সংবিধানের বাইরে এক চুলও নড়বে না আওয়ামী লীগ। দেশি বিদেশিদের আশ্বস্ত করলাম নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।বিদেশ থেকে আসা কোনো বার্তায় কাজ হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ যতদিন সাথে আছে ততদিন কোনো বার্তায় লাভ হবে না। তিনি বলেন, ১৫ বছরে ১৫০০ বার্তা দিয়েছে। মরা গাঙ্গে জোয়ার আসে না। পকেট গরম তাই মাথাও গরম। শেষ বার্তা দিচ্ছে। লন্ডন থেকে টাকা আসছে।  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ২০১৪ সালের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করতে ঢাকার বাইরে থেকে লোক জড়ো করছে বিএনপি। আওয়ামী লীগ দেশের স্থিতিশীলতা চায়। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তাই সবাইকে সাবধান থাকতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম