ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

সংবাদ সম্মেলন ডেকেছেন ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২৩,  10:31 AM

news image

সরকার পতনের চলমান এক দফা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শামসুদ্দীন দিদার গণমাধ্যমকে বলেন, বুধবার সরকার পতনের এক দফা আন্দোলনের পরবর্তী করণীয় ও বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বিদেশ পাঠানোর বিষয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে নেয়া সিদ্ধান্তের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন রেখেছেন ফখরুল ইসলাম আলমগীর। উল্লেখ্য, বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম