ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

সংঘর্ষে রক্ষা পেল না রোগীবাহী অ্যাম্বুলেন্সও

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২২,  2:39 PM

news image

ছবি : সংগৃহীত

মধ্যরাতে আড়াই ঘণ্টার সংঘাতের পর থমথমে পরিস্থিতির মধ্যে সকালে আবার সংঘর্ষে জড়িয়েছে নিউমার্কেটের দোকান কর্মচারী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যে চলমান সংঘর্ষের হাত থেকে রেহাই পেল না একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সও। মঙ্গলবার দুপুর ১টার দিকে অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঢাকা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, অ্যাম্বুলেন্সে ঢাকা কলেজের আহত একজন শিক্ষার্থী ছিল। সেটি ভাঙচুর করেছেন ব্যবসায়ী ও দোকানকর্মীরা। তবে এ বিষয়ে দোকানকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি।  এদিকে সংঘর্ষের দুই ঘণ্টার বেশি সময় পর ঘটনাস্থলে এসেছে বাড়তি পুলিশ। জলকামান ও কাঁদানে গ্যাস নিয়ে পুলিশের দুই শতাধিক সদস্য উপস্থিত দেখা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম