ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি ইসরায়েলে ভোটের লড়াই : নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ, ক্ষমতা হারানোর শঙ্কা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮ সাগর-রুনি খুন: তদন্তে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টে আদেশ আজ মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

#

বিনোদন প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২৬,  11:05 AM

news image

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।


হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন। তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর পেছনে আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।


ওসি আরো জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গুলির ঘটনার নেপথ্য কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।


তবে এ বিষয়ে আসিফ আকবরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সূত্র: চ্যানেল24

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম