ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

শ্রুতির সঙ্গে রোমান্স করবেন বালাকৃষ্ণা

#

বিনোদন ডেস্ক

০৬ নভেম্বর, ২০২১,  8:22 PM

news image

দক্ষিণী সিনেমার বরেণ‌্য অভিনেতা বালাকৃষ্ণা। তাকে নিয়ে পরিচালক গোপিচাঁদ মালিনেনি নির্মাণ করছেন ‘এনবিকে১০৭’ শিরোনামে সিনেমা। এতে ৬১ বছর বয়েসী বালাকৃষ্ণার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে ৩৫ বছর বয়েসী শ্রুতি হাসানকে। গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটির গল্পে বালাকৃষ্ণের প্রেমে পড়বেন শ্রুতি হাসান। দীপাবলী উপলক্ষে সিনেমাটিতে শ্রুতি হাসানের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন পরিচালক গোপিচাঁদ। এই নির্মাতার সঙ্গে বালাকৃষ্ণা ও শ্রুতি হাসানের এটিই প্রথম কাজ। পুরোপুরি বাণিজ‌্যিক ঘরানার এ সিনেমার চিত্রনাট‌্য রচিত হয়েছে বাস্তব ঘটনা অবলম্বনে। শক্তিশালী একটি গল্পের জন‌্য অনেক গবেষণা করেছেন পরিচালক। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন এস থম‌্যান। শ্রুতি হাসান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাবাম’। পলিটিক্যাল-থ্রিলার ঘরানার এই সিনেমায় আরো অভিনয় করেছেন বিজয় সেতুপাতি, জগপতি বাবু প্রমুখ। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। এছাড়া প্রভাসের সঙ্গে ‘সালার’ সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী। এটি পরিচালনা করছেন ‘কেজিএফ’খ্যাত প্রশান্ত নীল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম