ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

শ্রীলঙ্কায় ৬৫ বছরের মধ্যে রেকর্ড মূল্যহ্রাস

#

০২ ফেব্রুয়ারি, ২০২৫,  6:02 PM

news image

ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে শ্রীলঙ্কা। দেশটিতে গত জানুয়ারিতে ভোক্তা মূল্যসূচক ৪ শতাংশ কমেছে। ১৯৬০ সালের পর দেশটির ইতিহাসে এটি সবচেয়ে বড় মূল্যহ্রাস। ২০২২ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কা তীব্র অর্থনৈতিক সংকটে পড়ে। তখন মুদ্রাস্ফীতি রেকর্ড ৬৯ দশমিক ৮ শতাংশে পৌঁছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যাপক সংকট সৃষ্টি হয়েছিল। তবে, জানুয়ারিতে বিদ্যুৎ ও জ্বালানি খরচের হ্রাসের কারণে মূল্যহ্রাস ঘটেছে।

আরও শক্তিশালী হচ্ছে মিয়ানমারের বিদ্রোহীরা

শ্রীলঙ্কা বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে প্রায় ৩ বিলিয়ন ডলারের ঋণ নিয়ে পুনরুদ্ধারের চেষ্টা করছে। কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বার্ষিক মুদ্রাস্ফীতি ৫ শতাংশ হতে পারে । প্রেসিডেন্ট অনুঢ়া কুমার দিশানায়েকে আইএমএফের পুনরুদ্ধার কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আওতায় উচ্চ করহার ও রাষ্ট্রীয় ব্যয়ের কাটছাঁটসহ নানা সংস্কারমূলক পদক্ষেপ রয়েছে। তথ্য: এএফপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম