ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম বাড়ল আরও ৬৫ শতাংশ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২৩,  6:10 PM

news image

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় আবারও বাড়ল বিদ্যুতের দাম। দেশটির বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা বিদ্যুতের দাম ৬৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে। বুধবার থেকে বাড়তি দাম কার্যকর হয়েছে। শ্রীলঙ্কার সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। এর আগে গত বছরের আগস্টে বিদ্যুতের দাম ৭৫ শতাংশ বাড়িয়েছিল দেশটি। অর্থনৈতিক দুর্দশায় জেরবার শ্রীলঙ্কায় চরম ভোগান্তিতে রয়েছে মানুষ। এ সংকট কাটাতে একটি পথই খোলা দেখছেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। সেটি হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়া। কিন্তু আইএমএফের শর্তের বেড়াজালে ঋণ পেতে দেরি হচ্ছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, আইএমএফের ঋণ পাওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করা হচ্ছে। শিগগিরই ২৯০ কোটি ডলারের ঋণ বা বেইল আউট পাওয়া যাবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম