ঢাকা ০৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

শ্রীলঙ্কায় জ্বালানি তেল বিক্রি বন্ধ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুন, ২০২২,  10:36 AM

news image

আর্থিক সংকটে জর্জরিত দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। জ্বালানি তেলেরও ব্যাপক সংকট সেখানে। এবার জ্বালানি তেলের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল শ্রীলঙ্কা সরকার। শুধু আপৎকালীন পরিসেবায় যুক্ত গাড়িগুলো একমাত্র পেট্রল, ডিজেল পাবে। সেকানেই সমস্ত বেসরকারি চাকরিজীবীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে সরকার। সরকারি মুখপাত্র বান্দুলা গুনাওয়ারদানা জানিয়েছেন, সোমবার মধ্যরাত থেকে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি পরিসেবা ছাড়া কারও কাছে জ্বালানি তেল বিক্রি করা হবে না।

কারণ যেটুকু তেল রয়েছে তা আমরা বাঁচিয়ে রাখতে চাইছি। এই অসুবিধার জন্য সকলের কাছে ক্ষমা চাইছি। এদিকে, বিভিন্ন পেট্রল পাম্পের সামনে ইতোমধ্যেই গাড়ির লম্বা লাইন পড়ে গেছে। মারাত্মক দুশ্চিন্তার মধ্যে পড়েছেন বাসিন্দারা। জাতিসংঘ ইতোমধ্যেই জানিয়েছে শ্রীলঙ্কা মারাত্মক সমস্যায় পড়েছে। পাঁচজনের মধ্যে চারজন একবেলা খেয়ে থাকছেন। একেবারে মানবিক সংকট শুরু হয়ে গেছে দেশটিতে। সূত্র: দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম