ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ এপ্রিল, ২০২২,  10:33 AM

news image

চলমান বিক্ষোভের জেরে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে। মঙ্গলবার (৫ এপ্রিল) এ সংক্রান্ত নতুন গেজেটের বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি অবস্থার অধ্যাদেশটি ৫ এপ্রিল মধ্যরাত থেকে প্রত্যাহার হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। অর্থনৈতিক ও বৈদেশিক মুদ্রা সংকটের কারণে ভয়াবহ লোডশেডিং এবং আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা। এর প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ, যা দ্রুত রূপ নেয় নিয়েছে সরকারবিরোধী আন্দোলনে। পরিস্থিতি সামাল দিতে গত ১ এপ্রিল জরুরি অবস্থা জারি করে শ্রীলঙ্কা সরকার।  গত রোববার (৩ এপ্রিল) একযোগে পদত্যাগ করেন দেশটির ২৬ জন মন্ত্রী। এরপর রাজাপাকসের জোট সরকার ছেড়ে বেরিয়ে গেছেন ৪১ জন আইনপ্রণেতা। তবে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়েছেন।  মঙ্গলবার (৫ এপ্রিল) তার দলের সদস্যদের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়। সদস্যদের মতে, কোনো দল যদি পার্লামেন্টে ১১৩ আসনের সমর্থন দেখিয়ে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারে তাহলে গোতাবায়া ক্ষমতা হস্তান্তর করবেন।  এদিকে শ্রীলঙ্কায় সরকারবিরোধী আন্দোলনও অব্যাহত রয়েছে। মঙ্গলবারও (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। এ সময় বিক্ষোভকারীদের ঠেকাতে জলকামান ও টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তাবাহিনী।  বিক্ষুব্ধরা বলেন, সরকার যদি মনে করে আমাদের দমাতে পারবে, তাহলে সেটা তাদের ভুল ধারণা। আমরা খাদ্য, জ্বালানি, অর্থসহ নানা সংকটে ভুগছি। দেশে পরিবর্তন দরকার। আর আমরা সেই পরিবর্তনের জন্যই এখানে এসেছি। আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম