ঢাকা ০৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুলাই, ২০২২,  12:47 PM

news image

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বুধবার (১৩ জুলাই) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির। লঙ্কান প্রধানমন্ত্রীর মুখপাত্র দিনুক কলম্বেজ এএফপিকে বলেছেন, প্রেসিডেন্ট দেশের বাইরে থাকায় দেশের পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর আগে, দেশব্যাপী পদত্যাগের দাবিতে বিক্ষোভের মুখে সামরিক বিমানে করে দেশ ছাড়েন লঙ্কান রাষ্ট্রপতি গোতাবায়া। বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশ ছাড়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। কিন্তু বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তাদের কেউ তার পাসপোর্টটি সিল করার জন্য ভিআইপি স্যুটে যাননি। তবে বিক্ষুব্ধ জনতার মধ্যে তিনি অন্য কোনো অভিবাসন ডেস্কে যাওয়ার ঝুঁকিও নেননি। এরপর প্রেসিডেন্ট গোতাবায়া ও তার স্ত্রীকে ছাড়াই আরব আমিরাতের উদ্দেশে ৪টি ফ্লাইট বিমানবন্দর ছেড়ে যায়। তারপরেও দেশ ছাড়ার চেষ্টা থেমে ছিল না তার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম