ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

শ্রীমঙ্গলে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

১২ মার্চ, ২০২২,  9:56 AM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ডাকাতরা হলেন- শহরের শাহীবাগ এলাকার আবিদুর রহমান সোহেল ও পূর্ব শ্রীমঙ্গল এলাকার মুজিবুর রহমান ইমান। শুক্রবার (১১ মার্চ) রাতে শাহীবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ০৩টি রামদা, ১টি চাপাতি, ১টি চাকু, ১টি স্টিলের তৈরি ধারালো করাত, ১টি ধারালো দা ও ১টি স্টিলের তৈরি লাঠি উদ্ধার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করে দুই ডাকাতকে গ্রফতার করেছি। তাদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, অভিযানের সময় তাদের সাথে থাকা আরও ৭/৮ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম