ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

শ্রীপুরে ৮ ইউনিয়নে ৭ চেয়ারম্যান ও ১০ মেম্বার প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

#

আরিফ প্রধান

২০ ডিসেম্বর, ২০২১,  3:42 AM

news image

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়নের ৭ জন চেয়ারম্যান পদপ্রার্থী ও ১০ জন সাধারণ সদস্য তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। রোববার বিকেল ৫ পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ে লিখিত আবেদন করে ৭ জন চেয়ারম্যান প্রার্থী ও ১০ জন মেম্বার তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

উপজেলা নির্বাচন অফিসের তথ্যনুযায়ী গাজীপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম সরকার, রাজাবাড়ি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. আক্তার হোসেন, শহিদুল্লাহ, শারিকুল ইসলাম, আলহাজ্ব মো. ইফতেখারুল ইসলাম ও প্রহলাদপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী খন্দকার জাকির হোসেন। এছাড়াও সাধারণ সদস্য মেম্বার পদপ্রার্থী গাজীপুর ইউনিয়নের মো.মনির হোসেন, বরমী ইউনিয়নের মো.সোহেল রানা, মো.রুহুল আমীন স্বপন।  তেলিহাটি ইউনিয়নের মো.আতাউর রহমান, রফিক, আব্দুল মতিন, মো.রমজান আলী। রাজাবাড়ি ইউনিয়নের ফারুক হোসেন ও প্রহলাদপুর ইউনিয়নের দেলোয়ার মনোনয়ন প্রত্যাহার করেছেন। উপজেলা নির্বাচন অফিসার আল নোমান জানান, চেয়ারম্যান পদে ৭ জন ও সাধারণ সদস্য (মেম্বার) পদে ১০ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম