ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

শ্রীপুরে সেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

#

আরিফ প্রধান

১৮ ফেব্রুয়ারি, ২০২২,  8:21 PM

news image

গাজীপুরের শ্রীপুরে সেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার টেপিরবাড়ি এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর সাথে মত বিনিময় করেন নবগঠিত শ্রীপুর উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। এসময় ডাঃ বাচ্চু নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। উপজেলা সেচ্ছাসেবক দলের নবনির্বাচিত আহবায়ক মাহবুবুর রহমান সোহেল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. রাজিবুল বেপারীর সঞ্চালনায় বক্তব্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।

এসময় তিনি নবগঠিত কমিটির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহ-সভাপতি লিয়াকত আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলন, সদস্য সচিব শামসুল হক শ্যামল ভূঁইয়া, গাজীপুর জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ফারুক ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিফাত মোড়ল। জেলা সেচ্ছাসেবক দলের সদস্য রিয়াদুল ইসলাম জুয়েল, সহ-সাধারন সম্পাদক, আনোয়ার হোসেন,উপজেলার যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম মোড়ল, সদস্য জুয়েল রানা, পৌর'র সিঃ যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন খান, পাপ্পু প্রমূখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম