ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

শ্রীপুরে শৌচাগার থেকে শিশুর মরদেহ উদ্ধার

#

আরিফ প্রধান

১৮ ডিসেম্বর, ২০২২,  8:41 PM

news image

গাজীপুরের শ্রীপুরে শৌচাগার থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের কপালে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত ছেলেটির পরিচয় পাওয়া যায়নি। ছেলেটির বয়স আনুমানিক ৬ বছর। রবিবার বেলা সাড়ে ১১ টায় পৌরসভার চন্নাপাড়া এলাকার মনিরুজ্জামান শিতলের মেস বাড়ির শৌচাগার থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জানা যায়,স্থানীয় ব্যবসায়ী সাকিব শৌচাগারে প্রস্রাব করতে গিয়ে শিশুটির মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়দের জানায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, ধারনা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর মৃতদেহটি শৌচাগারে ফেলে গেছে দুর্বৃত্তরা। শিশুটির পরনে সুয়েটার ও হাফ পেন্ট ছিল। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে পুলিশ। শিশুটির পরিচয় জানার চেষ্টা ও রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম