ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে স্বর্ণের দামে বড় লাফ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন নতুন মাদকের নীরব বিস্তার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান

শ্রীপুরে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

#

নিজস্ব প্রতিনিধি

২৬ আগস্ট, ২০২২,  10:24 PM

news image

গাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার বেলা ১১ টায় পৌরসভার ৫ নং ওয়ার্ডের গাড়ো পাড়া ফখরুদ্দিন মোর এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, ২০১৩ সালের জুন মাসে ওই গ্রামের হাজী মো. একরাম হোসেনের ছেলে মো: আতিকুল  ইসলামের মরদেহ একটি পুকুরের পানি থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একরাম হোসেনের স্ত্রী ঝর্না আকতার বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় হত্যা মামলা নং ৪৬(৬)১৩ দায়ের করেন। শ্রীপুর থানা পুলিশ যথা সময়ে অভিযোগপত্র দাখিল করে। বাদীর আপত্তির মুখে অভিযোগপত্রটি আদালতে গৃহিত হয়নি। পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশ, জেলা অপরাধ দমন বিভাগ সিআইডি, পিবিআই পৃথক ভাবে আরো তিন দফা অভিযোগ পত্র দাখিল করে। এতেও আপত্তি তুলে মামলার বাদী। বর্তমানে মামলাটি গাজীপুর জেলা পুলিশের তদন্তাধীন আছে। মামলায় অভিযুক্ত সোহাগ আহমেদ, শিপন ঢালী, আজিজুল, মাহজাহারুলসহ অন্যদের দাবী মিথ্যা সাজানো মামলায় জড়িয়ে তাদেরকে ৯ বছর ধরে চরমভাবে হয়রানি করা হচ্ছে। এতে বাধা গ্রস্থ হচ্ছে বিচার কার্যও । তদন্তের নামে হয়রানী ও নির্যাতনের স্বীকার হচ্ছেন তারা। মানবন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মামলাটি দ্রুত প্রত্যাহার করে হয়রানি থেকে মুক্তির দাবী জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহসভাপতি,জেলা পরিষদের সাবেক সদস্য  মো.আবুল খায়ের বিএসসি সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম