ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয় বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বেতন কমল ৫ জনের

শ্রীপুরে মাটির নিচ থেকে ৮৬ কেজি আলু উত্তোলন, দেখতে মানুষের ভিড়

#

আরিফ প্রধান

১৮ জানুয়ারি, ২০২২,  8:50 PM

news image

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সিসিডিবি ক্লাইমেট টেকনোলজি পার্কের ল্যান্ড এন্ড এগ্রিকালচার ম্যানেজম্যান্ট বিভাগের অফিসার মোঃ মাহবুবুর রহমানের নিজ বাড়ির পাশে মাটির নিচ থেকে  ৮৬ কেজি ওজনের স্থানীয় জাতের আলু উত্তোলন করেছেন। আলু উত্তোলন করার পর থেকেই এলাকার মানুষ তার বাড়িতে এটি দেখার জন্য ভীড় জমাচ্ছে। তারা বলেন আমরা এর আগে এত বড় আকারের আলু দেখি নাই, তাই এটি দেখার জন্য আসলাম। সিসিডিবি ক্লাইমেট টেকনোলজি পার্কের ল্যান্ড এন্ড এগ্রিকালচার ম্যানেজম্যান্ট বিভাগের অফিসার মোঃ মাহাবুবুর রহমান জানান,

তিনি প্রায় ৩ বছর পূর্বে সিসিডিবি ক্লাইমেট টেকনোলজি পার্কের কো অর্ডিনেটর আবিদ উল কবিরের নির্দেশনায় বাগেরহাটের মোড়ল গঞ্জ থেকে বীজ এনে রোপণ করেন। রোপন করার ১ বছর পরে উত্তোলনের পর এর ওজন হয় ২৮ কেজি তখন আলুর উপরের অংশ টুকু পুনরায় রোপণ করেন।  রোপণ করার পর থেকে তিনি শুধু মাত্র জৈব স্যার (গোবর) ও ছাঁই ব্যবহার করেন। গতকাল ১৭ জানুয়ারি সোমবার বিকালে ২ জন শ্রমিককে সাথে নিয়ে স্থানীয় জাতের এ আলুটি উত্তোলন করেন,পরে এটি তিনি তাদের সহযোগিতা ওজন দিয়ে দেখেন ২ মন ৬ কেজি,যা দেখে তিনি নিজেও অভাগ হয়েছেন। এসময় তিনি আরও বলেন আমি খুব খুশী ২ বছরে এত বড় আকারের আলু হয়েছে।  এ আলু চাষ করতে তেমন কোন খরচ নেই, যে কেউ খুব সহজেই এটার চাষ করতে পারবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম