ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আ.লীগের কয়েকজন ধরা ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘একটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত’ চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন জামায়াত ও আওয়ামী লীগের যৌথ চক্রান্তে শ্রমিক আন্দোলন: রাশেদ খাঁন আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুলের শুনানি আগামীকাল শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ

শ্রীপুরে বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়িতে 'প্রেমিকার' অবস্থান

#

নিজস্ব প্রতিনিধি

১০ মে, ২০২২,  9:16 PM

news image

গাজীপুরের শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ দিন ধরে অবস্থান করছে এক কলেজছাত্রী। শুক্রবার বিকেলে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের প্রেমিক পুলিশ সদস্য জাহাঙ্গীর আলমের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে ওই ছাত্রী। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক জাহাঙ্গীর বাড়ি থেকে পালিয়ে তার কর্মস্থল চট্টগ্রাম পুলিশ লাইনে চলে যায়। প্রেমিক পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে চট্টগ্রাম পুলিশ লাইনে কর্মরত রয়েছেন। সে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের মোহাম্মদ ছাত্তার ঢালীর ছেলে। প্রেমিকা তামান্না পালোয়ান একই ইউনিয়নের পাশের ধামলই গ্রামের জসিম উদ্দিন পালোয়ানের মেয়ে।

সে ঠাকুরগাঁও টেকনিক্যাল কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের অনার্স (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। কলেজ ছাত্রী তামান্না পালোয়ান জানান, দীর্ঘ চার/পাঁচ বছর যাবত পুলিশ সদস্য জাহাঙ্গীরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ঈদের ছুটিতে বাড়িতে এসে জাহাঙ্গীর আমার সাথে যোগাযোগ করে। আমি তাকে বিয়ের কথা বললে সে হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেয়। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে আমি তার বাড়িতে চলে আসি। আজ পাঁচদিন কোনরকমে খেয়ে না খেয়ে দিন পার করছি। এতে শারীরিকভাবে আমি অসুস্থ হয়ে পড়ছি। প্রেমিক জাহাঙ্গীরের বাড়ী থেকে আমার লাশ যাবে। সে আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি আমার প্রেমিক জাহাঙ্গীরের বাড়িতেই অবস্থান করবো। অভিযুক্ত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানিয়েছেন, তামান্নার সঙ্গে ফেসবুকে আমার পরিচয়। বিভিন্ন সময় তার সঙ্গে ম্যাসেঞ্জারে আমার কথা হতো। এ থেকে বিয়ের দাবিতে সে আমার বাড়িতে অবস্থান করছে। কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য আলম খান জানান, এ বিষয়ে দুই পরিবারের সদস্যদের নিয়ে বসা হয়েছিল। ছেলের পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি না পাওয়ায় বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, পুলিশ সদস্যর বাড়িতে কলেজ শিক্ষার্থী বিয়ের দাবিতে অবস্থানের কোনো ঘটনা আমার জানা নেই। এ ধরনের ঘটনা এখনও কোনো অভিযোগ থানায় আসেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম