ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

শ্রীপুরে ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

#

নিজস্ব প্রতিনিধি

৩০ মার্চ, ২০২৩,  10:50 AM

news image

গাজীপুরের শ্রীপুরে মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টায় শ্রীপুর-মাওনা সড়কের শ্রীপুর চৌরাস্তার পশ্চিমে আনসার রোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তাজমুল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে মালবাহী ট্রাক শ্রীপুর প্রবেশ করছিল। এ সময় মাওনাগামী মোটরসাইকেল ব্রেক ফেল করে চলন্ত ট্রাকের নিচে চলে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই জলিল নিহত হন। তিনি জানান, নিহতের সঙ্গে থাকা মানিব্যাগ থেকে পাওয়া পরিচয়পত্র দেখে নিশ্চিত হতে পেরেছি তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য। ইতোমধ্যে নিহতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম