ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

শ্রীপুরে ঝোপের মধ্যে থেকে মধ্যবয়সী নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

#

আরিফ প্রধান

১২ ফেব্রুয়ারি, ২০২২,  11:12 AM

news image

গাজীপুরের শ্রীপুরে মধ্য বয়সী এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে বরমী ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় রেললাইনের পাশে একটি নির্জন জায়গার জোপের মধ্যে মরদেহটি পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। মধ্যবয়সী নারীর বয়স আনুমানিক ৫০/ ৫৫ বছর  পরনে সালোয়ার-কামিজ ও কালো রঙের বোরকা, পায়ে মোজা পরিহিত ছিলো, মরদেহের পাশে হ্যান্ড গ্লাভস ও ছুরির খোল পড়ে রয়েছে।  স্থানীয় ইউপি সদস্য মারুফ শেখ মোক্তার জানান,

আমি ৪ টার দিকে মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি স্থানীয় আলমের শিশু মেয়ে মরদেহকে একটি পাগল মহিলা শুয়ে আছে ভেবে আলমকে জানায়। পরে আলম এসে মহিলার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে চেয়ারম্যান ও পুলিশকে জানানো হয়। ধারনা করা হচ্ছে বৃহস্পতিবার রাতের কোন এক সময় মহিলাকে হত্যা করে মরদেহটি এখানে নির্জন জায়গায় ঝোপের মধ্যে ফেলে গেছে। কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কোন ধারালো অস্ত্র দিয়ে মহিলাকে গলাকেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে সিআইডির একটি দলও এসেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে। নিহতের পরিচয় ও খুনের রহস্য উদঘাটন ও আসামি ধরতে পুলিশ কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম