ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

শ্রীপুরে জমি ও দুটি গরুর জন্য মাকে জবাই করে হত্যা, মেয়ে গ্রেপ্তার

#

আরিফ প্রধান

০৫ মার্চ, ২০২২,  12:21 PM

news image

গাজীপুরের শ্রীপুরে ৮ গন্ডা জমি ও দুটি গরুর জন্য নিজের মাকে হত্যা করেছে মেয়ে। গত ১১ ফেব্রুয়ারি বরমী ইউনিয়নের ভিটিপাড়া এলাকা থেকে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধারের পর থেকে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমির হোসেনের দিক নির্দেশনায় এস আই আমজাদ শেখ মামলাটির তদন্ত শুরু করেন। তদন্তে উঠে আসে তারই একমাত্র কন্যা সেফালির হাতে খুন ভাংনাহাটী গ্রামের আবু তাহেরের স্ত্রী মিনারা খাতুন (৬০)। ঘটনার প্রায় ১ মাস পর নিহতের একমাত্র মেয়ে শেফালী (৩৬) ও সেফালির সহকর্মী সোহেল রানা( ৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হত্যার দ্বায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। জানা যায়, অসহায় মিনারা খাতুনের ৯ শতাংশ জমি ও গরুর লোভে তাকে হত্যা করা হয়েছে। এর জন্য আগে থেকে পরিকল্পনা করে মেয়ে সেফালি, এক সময়ের সহকর্মী সোহেল রানার কাছে বিষয়টি শেয়ার করে সহযোগিতা চান, সোহেল এ কাজের জন্য ১ লাখ টাকা দাবি করেন, সেফালি তাকে ১৫ হাজার টাকা দেন ও  কাজের পর আরও ২৫ হাজার টাকা দিবেন বলে চুক্তি করেন। পরিকল্পনা অনুযায়ী সেফালি তার মাকে ওয়াজ শুনার কথা বলে সন্ধ্যা সময় নিয়ে যায়। সাথে ছিলো সোহেল রানা। রাস্তার মধ্যে পানির মধ্যে ঘুমের ঔষধ খাইয়ে নির্জন জায়গায় নিয়ে সেফালি তার মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে ও বুকে উঠে মাথা চেপে ধরলে সোহেল রানা গলায় ছুরি চালিয়ে জবাই করে হত্যা করে। সোহেল রানা স্থানীয় একটি কারখানায় কাজ করতো। তার বাড়ি শেরপুরে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম