ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

শ্রীপুরে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা!

#

আরিফ প্রধান

১৪ জানুয়ারি, ২০২২,  8:30 PM

news image

গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজারে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ কর্মী নয়ন শেখ (২৮) বেলদিয়া গ্রামের আবদুল শেখের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে নয়নের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, বিকালে কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলায় দু'পক্ষের খেলোয়াড়দের মধ্য হাতাহাতির ঘটনা ঘটে। ওই হাতাহাতির ঘটনায় খেলোয়াড়দের একটি পক্ষ অন্য পক্ষকে দায়ী করে ছাত্রলীগ নেতা নয়ন শেখকে জানায়।

ঘটনার জন্য নয়ন শেখ কাওরাইদ ইউনিয়ন যুবলীগ কর্মী খায়রুল মীরের ছেলে অনুভবকে ডেকে তাঁর অফিস নিয়ে শ্বাসান কেউ কেউ বলেন মারধোর করে। খাইরুল মীর নয়ননের কাছে জানতে গেলে তাকেও গালিগালাজ ও মারধর করেছেন বলে কয়েকজন জানিয়েছে। এ ঘটনার পর কাওরাইদ বাজার দেশিয় অস্ত্র হাতে মহড়া দেন খায়রুল মীরের কর্মীরা। পরে রাত সাড়ে আটটার দিকে নয়ন শেখকে দলীর কার্যালয়ে প্রায় ঘণ্টা খানেক অবরুদ্ধ করে রাখে তারা। এক পর্যায়ে দলীয় কার্যালয়ের ভেতর ঢুকে নয়ন শেখের ওপর হামলা চালায় খায়রুল'সহ বিভিন্ন লোকজন। সেখান থেকে দৌড়ে পালানার সময় পাশের রেলওয়ের একটি পুকুরে পড়ে গেলে সেখান পিটিয় হত্যা করা হয় নয়নকে। রাত ৯টা ৪০ মিনিটে ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী খাইরুল মীর শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন বলে জানাগেছে, এ বিষয়ে জানতে তার নম্বরে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম