ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

শ্রীপুরে আ.লীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

২৬ আগস্ট, ২০২৩,  11:59 AM

news image

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে। ২৫আগষ্ট শুক্রবার বিকালে তেলিহাটীর টেপিরবাড়ি আনসার উচ্চ বিদ্যালয় মাঠে তেলিহাটী ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করেন। আ. লীগ নেতা আকবর আলী মৃধার সভাপতিত্বে ও জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন জর্জ মৃধার সার্বিক তত্বাবধানে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সফল মন্ত্রী, প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব এড. রহমত আলীর সন্তান জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. জামিল হাসান দুর্জয়। ও দুর্জয়ের সহোদর বোন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, সংরক্ষিত  নারী আসনের এমপি রোমানা আলী টুসি। এসময় জেলা, উপজেলা,পৌর ও ইউনিয়ন  আ.লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম