ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয় সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন ট্রাম্প কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব, নিহত ২ হাজার ৩২৫ ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা এবার সত্যিই থামছেন রোনালদো পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা জিম্বাবুয়েতে ফেরি ডুবিতে নিহত বেড়ে ৮৪ বার্সেলোনায় যোগ দিচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় নতুন বিপদ, বাড়ছে আফটারশকের শঙ্কা

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মে, ২০২৩,  10:58 AM

news image

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের বিদ্যুৎস্পৃষ্টে মো. দুলাল শেখ (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত্যু শেখ আব্দুস সাত্তারের ছেলে। নিহতের ছোট ভাই শাহ আলম জানান, মঙ্গলবার ভোর ৫ টার দিকে তার বড় ভাই দুলাল শেখ বাড়ির পাশে একটি পুকুর থেকে পানি উত্তোলনের জন্য পাম্প ছাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।   অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য মো. মুজাফফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, তার মৃত্যুতে আমরা মর্মাহত। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম