ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ হবে: উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০২৪,  5:14 PM

news image

দ্রুত সময়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের কার্যক্রম পুনরায় শুরু করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১১ সেপ্টেম্বর) চলমান শ্রমিক বিক্ষোভ নিয়ে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, শ্রমিকের বকেয়া বেতন ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে। যে প্রতিষ্ঠানকে ঘিরে শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তাদের রক্ষায় ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক। শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, মাঠ পর্যায়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো সরাসরি শোনা হবে এবং সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে দ্রুত সময়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের কার্যক্রম পুনরায় শুরু করা হবে বলেও জানান শ্রম উপদেষ্টা। পাশাপাশি শ্রমিকদের দাবিগুলো পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যে অস্থিরতা তৈরি হয়, বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম হয় এটি নিরসনে উদ্যোগ নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম