ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

শ্যাম বর্ণের জন্য সেরা ছয় লিপস্টিক

#

লাইফস্টাইল ডেস্ক

১৬ জুলাই, ২০২৩,  11:35 AM

news image

লিপস্টিক নারীদের সাজসজ্জার তালিকায় খুবই পছন্দের প্রসাধনী। তবে এটি এমন একটি জিনিস যা, সাজ বা গায়ের রঙের সাথে না মানালে পুরো মেকআপ খারাপ হয়ে যায়। বিশেষ করে, শ্যাম বর্ণের অধিকারী নারীরা মাঝে মাঝে সমস্যার সম্মুখীন হয়। কিছু লিপস্টিকের শেড আছে যা কিনা আপনার ত্বককে আরও উজ্জ্বল দেখাতে সাহায্য করবে।

উষ্ণ শেড

উষ্ণ শেডগুলোর মধ্যে রয়েছে ইটের লাল রঙ, পোড়ামাটি এবং তামা। এই শেডগুলো ত্বকে উজ্জ্বলতার স্পর্শ যুক্ত করতে পারে। এগুলো যেকোনো অনুষ্ঠানের জন্য মানানসই।

শীতল শেড

প্লাম, বেরি এবং নেভি ব্লু শীতল শেডগুলোর মধ্যে রয়েছে। এ সব রঙ নাটকীয় চেহারা তৈরি করতে সহায়তা করতে পারে। বিশেষ করে, রাতের অনুষ্ঠানে এ সব রঙের লিপস্টিক ব্যবহার করলে আপনাকে একটি ভিন্ন লুক এনে দেবে।

নিরপেক্ষ শেড

শ্যাম বর্ণের ত্বকের জন্য কিছু জনপ্রিয় নিরপেক্ষ শেড রয়েছে। এর মধ্যে নিউড, বেইজ এবং বাদামী রং-এর চল বেশি। এই ধরণের রঙ গুলো সবার জন্যই মানানসই হয়।

মেটালিক শেড

মেটালিক শেডগুলো আপনার চেহারায় গ্ল্যামারের স্পর্শ যুক্ত করার একটি দুর্দান্ত উপায়। এগুলো যেকোনো অনুষ্ঠানে আপনাকে ভিন্ন লুক এনে দেবে। শ্যাম বর্ণের ত্বকের জন্য, মেটালিক শেডের মধ্যে সোনালি, রূপালি এবং ব্রোঞ্জ বেছে নিতে পারেন।

গ্লসি শেডস

লিপস্টিকের গ্লসি শেডগুলো ঠোঁটে উজ্জ্বলতা এনে দেয়। এ ধরণের শেড তারুণ্যময় দেখাতে সহায়তা করতে পারে। জনপ্রিয় গ্লসি শেডগুলোর মধ্যে রয়েছে গোলাপি, লাল এবং বেরি।

ম্যাট শেডস

লিপস্টিকের ম্যাট শেডগুলো রাতের জমকালো অনুষ্ঠানের জন্য বেশ মানানসই। যারা শ্যাম বর্ণের অধিকারি তারা লাল বা  বাদামী রঙের ম্যাট লিপস্টিক ব্যবহার করতে পারেন। সূত্র- বোল্ডস্কাই

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম