ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

শ্যামপুরে বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

#

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৪,  11:21 AM

news image

রাজধানীর শ্যামপুরে একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, তুষার (৪০), জামাল (২৫) ও জামিল (২৪)। সোমবার (২৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে শ্যামপুর সাততলা নীল বিল্ডিং নামে পরিচিত ভবনে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ তুষারের ভাই মো. দিপু জানান, ওই ভবনের সপ্তম তলায় থাকে তুষার। আর ষষ্ঠ তলায় থাকে জামাল। আর জামিল থাকে জুরাইন বাগানবাড়ি এলাকায়। গতরাতে সপ্তম তলায় তুষারের বাসায় গিয়েছিলে জামাল এবং জামিল। সেখানে তারা আড্ডা দিচ্ছিল। পরে সেখানে মধ্যরাতে বিস্ফোরণ হয়। এতে তাদের তিনজনের শরীর দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরবর্তীতে দুর্ঘটনার খবর শুনে তিনি হাসপাতালে গিয়ে তাদের দেখতে পান। ধারণা করা হচ্ছে, রুমে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণে তারা দগ্ধ হয়। জামিলের বাবা ইকবাল হোসেন জানান, তাদের বাসা জুরাইন বাগানবাড়ি এলাকায়। সোমবার বাসা থেকে বের হয়েছিল সে। যে বাসায় দুর্ঘটনা সেখানে এর আগেও মাঝেমধ্যেই যেত সে। তবে গতরাতে কীভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, তুষারের শরীরের শতভাগ পুড়ে গেছে। জামিলের ৫৫ শতাংশ এবং জামালের ৭৫ শতাংশ পুড়ে গেছে। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম