ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ

শোক দিবসে সব মসজিদে বিশেষ দোয়া-মোনাজাতের আহ্বান

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৩,  3:34 PM

news image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) বাদজোহর দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সোমবার (১৪ আগস্ট) ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এ ছাড়া মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় জেলা ও উপজেলা কার্যালয়, উদ্বোধন করা ২৫০টি মডেল মসজিদ, ৫০টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমি, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গণশিক্ষা কেন্দ্রগুলো ও দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার ব্যবস্থা নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম