ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

শোক দিবসে জঙ্গি হামলার আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২২,  2:07 PM

news image

জাতীয় শোক দিবসে জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। রোববার (১৪ আগস্ট) দুপুরে শোক দিবসের কর্মসূচি নিয়ে ধানমন্ডিতে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। শফিকুল ইসলাম বলেন, ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে হাজার হাজার মানুষ আসেন। তাই সেখানে দৃশ্যমান প্রতিটি জায়গায় নিরাপত্তা বলয় থাকবে। ভেন্যুগুলো ডগ স্কোয়াড ও মাইন ডিটেক্টরের মাধ্যমে সুইপিং করা হয়েছে। পুরো এলাকা সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হবে। তিনি বলেন, সব গোয়েন্দা সংস্থা থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হামলার তথ্য পাওয়া যায়নি। আগস্ট মাসে সারা দেশের পুলিশ সতর্ক থাকে। সবকিছু বিবেচনা নিয়ে যতটা বেশি সম্ভব, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। ডিএমপি কমিশনার বলেন, পৃথিবীর সব প্রধানমন্ত্রীর থেকে সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে থাকেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওনার ওপর একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে। এ দিকটা মাথায় রেখে সবসময়ই তার নিরাপত্তা ঝুঁকি থাকে। তিনি বলেন, যারা ষড়যন্ত্র করতে চায় তারা চাইলে ১০ বছর ধরে পরিকল্পনা করতে পারে। তাই বিষয়টা মাথায় রেখে, দেশীয়-আন্তর্জাতিক প্রেক্ষাপট, নিরাপত্তার ঝুঁকির বিষয় মাথায় রেখে নিরাত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম