ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে

শোক দিবসে ইসলামিক ফাউন্ডেশনের নানা কর্মসূচি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২২,  10:09 AM

news image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বনানী কবরস্থান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সসহ দেশের সব মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের সব উপজেলা, জেলা ও বিভাগীয় কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন এবং সাতটি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে কোরআন খতম, আলোচনাসভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় এবং বায়তুল মোকাররম কার্যালয়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। ৫০টি ইসলামিক মিশন কেন্দ্রে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হবে। দুস্থ ও অসহায়দের জাকাত দেবে ইসলামিক ফাউন্ডেশন জাকাত বোর্ড। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের নিয়মিত প্রকাশনা ‘মাসিক অগ্রপথিক’ ও ‘সবুজপাতা’র বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম