ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

শোক দিবসের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৫ আগস্ট, ২০২২,  2:14 PM

news image

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন উপজেলা সদরের নগরহাটি এলাকার নেপাল কর্মকারের ছেলে হৃদয় কর্মকার (২৫) ও তার ছোটভাই বিজয় কর্মকার (১৭)। স্থানীয় সূত্রে জানা যায়,

খাদ্য গুদামের সামনে হৃদয় অটোহাউজ নামে একটি দোকান রয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৮টায় সেই দোকানের স্টিলের পাইপে জাতীয় পতাকা টাঙাতে যান বিজয়। এ সময় দোকানের ওপরে থাকা বৈদ্যুতিক তারে স্টিলের পাইপটি লেগে গেলে স্পৃষ্ট হন বিজয়। বিজয়কে বাঁচতে গিয়ে হৃদয়ও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম