ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

শৈলকূপায় সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০২৬,  10:47 AM

news image

ঝিনাইদহের শৈলকূপায় সেতুর রেলিং ভেঙে কুমার নদীতে পড়ে গেছে একটি পণ্যবাহী ট্রাক। এ ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের গাড়াগঞ্জ বাজার পেরিয়ে বড়দাহ পুরাতন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে যশোর থেকে একটি ডাল বোঝায় ট্রাক পাবনা যাচ্ছিলো। রাত ১টার দিকে গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। খবর পেয়ে শৈলকূপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। পরে রবিবার ভোরে মুবারক হোসেন ও সকাল ৮টার দিকে ট্রাকচালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম