ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেবো না: মির্জা ফখরুল মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আত্মহত্যা করলেন অভিনেতা আলভীর স্ত্রী ইরানে সামরিক অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর এই সরকার: আইনমন্ত্রী নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী হামলার বদলা নিতে পুরোপুরি প্রস্তুত ইরান, জবাব হবে ‘বিধ্বংসী’ বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

শৈলকুপায় বাস চাপায় বাইসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৪ আগস্ট, ২০২২,  3:48 PM

news image

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আসাননগর নামক স্থানে বাস চাপায় আইয়ুব শেখ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। রোববার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার আসাননগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব শেখ দুধসর গ্রামের মৃত হানিফ শেখের ছেলে। নিহতের ছেলে রাসেল শেখ জানান, রোববার দুপুরে ভাটই হাটে বাজার করতে যায় তার পিতা। বাজার শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল।

পথে ঘটনাস্থলে পৌঁছালে একটি বাস তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জেসমিন আরা বলেন, আইয়ুব শেখ গুরুত্বর অবস্থায় হাসপাতালে স্বজনরা নিয়ে এসেছিলো। হাসপাতালে আসার ১ ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক যানটি পালিয়ে গেছে। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম