ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার দেশে স্বর্ণের দামে বড় ধস যে কারণে নিয়ন্ত্রণে আসছে না হাম শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

৩১ জুলাই, ২০২২,  11:41 AM

news image

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় জানিক শেখ (৪৮) নামে এক ব্যক্তি মারা গেছে। রোববার (৩১ জুলাই) ভোরে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত জানিক শৈলকুপার পুরাতন বাখরবা গ্রামের পশ্চিম পাড়ার ইবাদত শেখের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত জানিক পূর্বের রাজনৈতিক সহিংসতার ঘটনায় হামলা মামলার ভয়ে এলাকা ছাড়া ছিল। কিছুদিন আগে গ্রামের বাড়িতে ফিরে এসে ২ ছেলে ও স্ত্রী নিয়ে স্বাভাবিক জীবন যাপন করছিলেন।

দিনমজুর জানিক ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও জুলফিকার কায়সার টিপুর সমর্থক ছিল। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, গতকাল রাতে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আহত অবস্থায় ফেলে রেখে যায়। এরপর তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করে। পরে রোববার ভোরে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম