ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭ চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’ দাবি মার্কিন সিনেটরের ঝিনাইদহে সড়কে প্রাণ গেল শ্রমিক নেতার কক্সবাজারে প্যারাবন নিধন মামলায় সাতজনের কারাদণ্ড অনলাইনে ধুতুরা বিক্রির দায়ে অ্যামাজন-সুইগি-বিগবাস্কেটের লাইসেন্স স্থগিত মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির সর্বোচ্চ দর ১২৬ টাকা ৫০ পয়সা

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

#

১৭ ডিসেম্বর, ২০২৫,  10:58 AM

news image

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া খাতুন (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আবাইপুর ইউনিয়নের মীনগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া খাতুন ওই গ্রামের মামুন শেখের স্ত্রী এবং তিন সন্তানের জননী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় আছিয়া খাতুন নিজ ঘরের রান্নাঘরে রাইস কুকারে রাতের খাবার রান্না করছিলেন। এ সময় অসাবধানতাবশত রাইস কুকারটি বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে পড়ে। রান্না করার একপর্যায়ে তিনি কুকারটি স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শৈলকুপা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই ঘটনার পর বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে রাইস কুকার, ইস্ত্রি বা হিটার ব্যবহারের সময় তার ছেঁড়া আছে কিনা বা সকেট ঠিক আছে কিনা তা যাচাই করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম