ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

শেষ রাতে আগুন লাগা নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২৩,  2:44 PM

news image

ঘনঘন ও শেষ রাতের দিকে আগুন লাগার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে তদন্ত শেষে নিশ্চিত না হয়ে নাশকতার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। রোববার (১৬ এপ্রিল) তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনি বাজারে তার নিজ নির্বাচনী এলাকার জনসাধারণের মধ্যে ঈদ সামগ্রী বিতরণের সময় সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রত্যেকটি অগ্নিকাণ্ডের পেছনে একটি কারণ থাকে। ইলেক্ট্রিক সমস্যা, শট-সার্কিট কিংবা নাশকতাও থাকে। আমরা এখনও নিশ্চিত নই, তদন্ত করছি। এখন আমাদের সবার মনে প্রশ্ন জাগছে, ঘনঘন ও শেষ রাতে কেন আগুন লাগছে?। তবে তদন্তের আগে, এটার কারণ বলতে পারছি না। অগ্নিকাণ্ডে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা দেখছেন কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত করে সুনিশ্চিত হওয়া ছাড়া এ বিষয়ে বলা যাবে না। শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩০ ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নির্বাপণ হয় পরদিন রোববার সকাল ৯টায়। এর আগে গত ৪ এপ্রিল একইভাবে আগুন লেগে পুড়ে যায় রাজধানীর বঙ্গবাজারসহ আশপাশের কয়েকটি মার্কেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম