ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী চর দখলকে কেন্দ্র করে মেঘনায় সংঘর্ষ, আহত ৩০ গাছে উঠে অনলাইন হাজিরা দিলেন প্রধান শিক্ষক, ছবি ভাইরাল

শেষ ম্যাচেও জয়ের দেখা পেল না বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

১৩ অক্টোবর, ২০২২,  11:47 AM

news image

বাংলাওয়াশ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ দাঁড় করেছিল বাংলাদেশ। কিন্তু ১৭৪ রানের বড় লক্ষ্য টপকে পাকিস্তানের জয় নিশ্চিত করে বাবর-রেজোয়ানরা। আর এর মধ্যমে সিরিজে টানা চার ম্যাচে হারায় পরাজয়ের বৃত্ত ভাঙেনি সাকিব-সোহানদের। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নির্ধারিত ২০ ওভারে টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ১৭৩ রান। জবাবে ১ বল হাতে রেখে ৭ ইউকেটের জয় তুলে নেয় পাকিস্তান। পাকিস্তানের পক্ষে অর্ধশতক করেন রিজোয়ান ও বাবর আজম। এছাড়া নেওয়াজ ২০ বলে ৪৫ রাবের ক্যামিও ইনিংস খেলেন নেওয়াজ। ১৯ ওভার ৫ বলে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৭৭ রান। এর আগে বাংলাদেশের পক্ষে অর্ধশতক হাঁকিয়েছেন লিটন দাশ ও সাকিব আল হাসান। ৪২ বল খেলে দুটি ৬ এবং ছয়টি ৪ এর মাধ্যমে সর্বোচ্চ ৬৯ রান সংগ্রহ করেন লিটন। অপরদিকে সমান সংখ্যক বল খেলে সাতটি ৪ ও তিনটি ৬ এর সাহায্যে ৬৮ রান সংগ্রহ করেন টাইগার দলপতি। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছে নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম। এদিন একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। দলে অন্তর্ভুক্ত হয়েছেন পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন ও এবাদত হোসেন। এদিকে, সিরিজে এ পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ পয়েন্ট। অপরদিকে তিন ম্যাচ খেলে দুটি ম্যাচে জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। আর বাংলাদেশ এখনও তিন ম্যাচ খেলে একটি ম্যাচেও জয় পায়নি। তাই টাইগাররা পয়েন্ট শূন্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম