ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: বিজিবি মহাপরিচালক স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি ভোটের দিন বন্ধ থাকবে যেসব সেবা

শেষ মুহূর্তে কেন ভেঙে যায় শিল্পা-অক্ষয়ের বিয়ে

#

১৮ ডিসেম্বর, ২০২৫,  11:09 AM

news image

সালমান খানের মত বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত নায়ক অক্ষয় কুমারেরও সাবেক প্রেমিকাদের তালিকা বেশ দীর্ঘ। নব্বইয়ের দশকে একাধিক নায়িকার সঙ্গে তার চুটিয়ে প্রেমের খবর সামনে এসেছে। কখনও সেই সম্পর্ক গড়িয়েছে বাগদান পর্যন্ত। তবে শিল্পা শেঠির সঙ্গে অক্ষয়ের প্রেম ছিল বহুল চর্চার বিষয়। তবে বিয়ে ঠিক হয়েও বাধ সাধেন শিল্পার বাবা-মা! বলিউড হাঙ্গামাকে অক্ষয়ের দীর্ঘদিনের সহকর্মী পরিচালক সুনীল দর্শন জানান, বিয়ের আগে শিল্পার মা-বাবা নাকি বেশ কিছু শর্ত দিয়েছিলেন অক্ষয়কে। এক সাক্ষাৎকারে সুনীল বলেন, ওই সময়ে বলিউডের অন্যতম সুদর্শন জুটি ছিলেন অক্ষয় ও শিল্পা। তারা তাদের জীবনকে একসঙ্গে বাঁধতে চাইলেও নিয়তি তা হতে দেয়নি। শিল্পার পরিবারের চাপিয়ে দেওয়া শর্তের কথা তুলে ধরে সুনীল বলেন, যদিও শর্তগুলো ঠিক কী কী, সেই নিয়ে কখনও প্রকাশ্যে আলোচনা করেননি শিল্পা বা অক্ষয়ের কেউই। কিন্তু, আমাদের অনেকেরই ধারণা শিল্পার পরিবার মেয়ের আর্থিক নিরাপত্তার দিকটা দেখে নিতে চেয়েছিলেন। সেখানেই নাকি অশান্তির সূত্রপাত। সুনীল বলেন, কেউ কেউ অবশ্য বলেন, শিল্পা জানতে পেরে গিয়েছিলেন যে তার পাশাপাশি টুইঙ্কল খান্নার সঙ্গেও সমান তালে সম্পর্ক রেখেছিলেন অক্ষয়। তার পরেই অক্ষয়ের সঙ্গে সম্পর্ক থেকে সরে আসেন তিনি। তখন কি অক্ষয়ের ক্যারিয়ার ভালো যাচ্ছিল না? সঞ্চালকের এই প্রশ্নে সুনীল বলেন, ক্যারিয়ার ভালোই চলছিল। তখন অক্ষয়ের ‘জানোয়ার’ সিনেমা মুক্তি পায়। ‘ধাড়কান’, ‘হেরা ফেরি’ সিনেমার শুটিং শুরু হয়। তাই তার ক্যারিয়ার মসৃণ ছিল না, এটা বলা যাবে না। আমার মনে হয় শিল্পার মা-বাবার সিদ্ধান্ত ভুল ছিল। তবে ভাগ্য তাদের এক হতে দেয়নি, এটা বলাই ভালো। বর্তমানে টুইঙ্কেল খান্নার সঙ্গে চুটিয়ে সংসার করছেন অক্ষয়। অন্য দিকে, ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন শিল্পা। তাদের নিয়ে একাধিক বিতর্ক তৈরি হলেও চিড় ধরেনি স্বামী-স্ত্রীর সম্পর্কে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম