ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

শেষ মুহূর্তের গোলে লিভারপুলের জয়

#

স্পোর্টস ডেস্ক

০৩ মার্চ, ২০২৪,  10:43 AM

news image

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গতকাল (শনিবার) লিভারপুল গিয়েছিল নটিংহ্যাম ফরেস্টের মাঠে। পুরো ম্যাচজুড়ে বল দখলে আধিপত্য দেখালেও, ঠিক জালের ছোঁয়া পাওয়া হচ্ছিল না সফরকারী লিভারপুলের। তাদের হাঁফ ছেড়ে নিঃশ্বাস নেওয়ার মুহূর্তটি আসে যোগ করা সময়ের নবম মিনিটে। রেফারি চূড়ান্ত বাঁশি বাজানোর আগমুহূর্তে হেড থেকে গোলটি করেন দারউইন নুনেজ। যা লিভারপুলের শীর্ষস্থানও সংহত করেছে। এরপর রেফারি পল টায়ারনি যখন শেষ বাঁশি বাজান, উদ্দাম উদযাপনে লাফিয়ে ওঠেন অলরেড বস ক্লপ। ফরেস্ট ফুটবলাররা তখন গিয়ে ঘিরে ধরেন রেফারিকে। গোলের আগমুহূর্তেও তার একটি সিদ্ধান্তকে নিয়ে উত্তাপ ছড়ায়। মাথায় আঘাত পেয়ে ইব্রাহিম কোনাতে পড়ে যাওয়ার পর রেফারির সিদ্ধান্ত লিভারপুলের দিকে যায়, বিষয়টি মানতে না পেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালে লাল কার্ড দেখেন ফরেস্ট কোচ স্টিভেন রেইড। এদিন ম্যাচের নির্ধারিত সময়ে দুই দলই গোলশূন্য সমতায় ছিল। রবার্টসনের বদলি হয়ে নুনেজ মাঠে নামেন ৬০তম মিনিটে। চার মিনিট পরই তিনি একটি সুযোগ পান। দুরূহ কোণ থেকে তার শট পাশের জালে লাগে। বদলি নামা আরেক মিডফিল্ডার সোবোসলাইয়ের একটি শটও বাধা পায় ফরেস্ট রক্ষণে। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কর্নারে বক্সে নুনেজের হেড প্রতিপক্ষের একজনের গায়ে লেগে জালে জড়াতে যাচ্ছিল। দারুণভাবে এক হাতে ফিরিয়ে দেন গোলরক্ষক। এরপর শেষ বাঁশি বাজা যখন সময়ের ব্যাপার তখনই নুনেজের গোল। আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস-ম্যাক আলিস্টারের ক্রসে ছয় গজ বক্সের মুখে লাফিয়ে হেড তিনি বল জালে পাঠান। উল্লাসে ফেটে পড়ে লিভারপুলের ডাগআউট। এ নিয়ে ২৭ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৩। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫৯। যদিও তারা এক ম্যাচ ম্যাচ কম খেলেছে। সিটির সমান ২৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম