ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে ১০ দল: জুবায়ের

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২৬,  1:18 PM

news image

এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে, শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য জোটের দশ দল অপেক্ষা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, তবে শেষ পর্যন্ত তারা না এলে ফাঁকা রাখা ৪৭টি আসনে প্রার্থী দেবার বিষয়টি চূড়ান্ত করবে দলগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত লিঁয়াজো কমিটি। ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট থেকে বেরিয়ে যাবার ঘোষণার পর জামায়াতের সর্বোচ্চ ফোরাম জরুরি বৈঠকে বসে শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১২ টায় এ বৈঠক সংক্রান্ত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের বিষয়ে জোটের অবস্থার তুলে ধরেন তিনি। তিনি বলেন, ‘১১ দলের সমঝোতায় চূড়ান্ত হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আসনগুলো এখনো ফাঁকা রয়েছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে, শেষ সময় পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করবে দশ দল।’ তবে শেষ পর্যন্ত তারা না এলে ফাঁকা রাখা ৪৭ টি আসনে প্রার্থী দেবার বিষয়টি চূড়ান্ত করবে দলগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত লিঁয়াজো কমিটি।’ এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘ইসলামী আন্দোলন যদি শেষমেশ না-ই আসে তবে ফাঁকা রাখা আসনগুলোতে নিজেদের প্রার্থী দেবার ব্যাপারে আলোচনা করে চূড়ান্ত করা হবে। আর এ কাজটি করবে ১০ দলের লিঁয়াজো কমিটি।’ বৈঠকে আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে জামায়াতের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হচ্ছে বলে জানান এই নেতা। এর আগে, গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ৪৭টি আসন ফাঁকা রেখে ২৫৩ আসনে প্রার্থী দেবার ঘোষণা দেয় ১০ দলের শীর্ষ নেতারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম