ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

শেষ ওয়ানডেতে সাকিবকে ঘিরে অনিশ্চয়তা

#

ক্রীড়া প্রতিবেদক

২১ মার্চ, ২০২২,  4:52 PM

news image

প্রথমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সাকিব আল হাসানের মা। এটা সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার দুই দিন পরই শুনতে পান। এখন তার ছোট দুই সন্তানও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এমন অবস্থায় শঙ্কা দেখা দিয়েছে প্রোটিয়াদের বিপক্ষে পরবর্তী ম্যাচগুলোতে বিশ্বসেরা অলরাউন্ডারকে পাওয়া নিয়ে। জানা গেছে, এখনো দেশে আসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি সাকিব। কারণ, তার মা ও সন্তানেরা সুস্থ হওয়ার পথে।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে। সার্বিক খোঁজখবর নিয়মিত রাখা হচ্ছে। অবস্থা উন্নতির দিকে হলে সাকিব দেশে ফিরবেন না। ব্যতিক্রম হলে দেশে ফিরে আসবেন। আগামী ২৩ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে রয়েছে। এটি সিরিজ নির্ধারণী ম্যাচও। তিনি ওই ম্যাচটি খেলবেন, এখন পর্যন্ত এটাই না কি সিদ্ধান্ত। অবস্থা বুঝে এরপর হয়তো দুই দিনের জন্য দেশ থেকে ঘুরে যেতে পারেন। কারণ, টেস্ট সিরিজের আগে ছয়দিন বিরতি রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম