ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

শেষ ওভারের নাটকে ৫ হাজারতম ওয়ানডেতে স্কটল্যান্ডের রোমাঞ্চকর জয়

#

স্পোর্টস ডেস্ক

০৮ আগস্ট, ২০২৬,  5:04 PM

news image

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বিশেষ এক মাইলফলকের ম্যাচ। ডান্ডিতে ৫ হাজারতম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড ও কানাডা। আর ইতিহাসের এই ম্যাচটিই শেষ মুহূর্তের রোমাঞ্চে রাঙিয়ে রাখল স্কটল্যান্ড। কানাডাকে মাত্র ৯ রানে হারিয়ে স্মরণীয় জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।


২৮২ রানের লক্ষ্য তাড়ায় শেষ ওভারে কানাডার প্রয়োজন ছিল ১২ রান। হাতে ছিল মাত্র একটি উইকেট। অর্থাৎ স্কটল্যান্ডের জয় থেকে দূরত্বও ছিল একটি উইকেট। প্রথম বলেই জাহিদ শিরজাদ ২ রান নিয়ে ব্যবধান কমিয়ে আনেন। কানাডার প্রয়োজন তখন ৫ বলে ১০ রান।


ম্যাচের উত্তেজনা তখন তুঙ্গে। কিন্তু পরের বলেই সব শেষ। সাফওয়ান শরীফের ফিরতি বলে জর্জ মুন্সির হাতে ক্যাচ দিয়ে ফেরেন জাহিদ। শেষ উইকেটের পতনের সঙ্গে সঙ্গে নিশ্চিত হয় স্কটল্যান্ডের জয়। ৪০ রানে অপরাজিত থাকা কানাডার অধিনায়ক সাদ বিন জাফরের লড়াইও তাই শেষ পর্যন্ত কাজে আসেনি।


অবশ্য ম্যাচের মাঝপথে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল কানাডাই। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও ওপেনার যবুরাজ শামরার ৭৮ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় তারা। একপর্যায়ে স্কটল্যান্ডের বোলারদের ওপর চাপ তৈরি করে কানাডা।


তবে ১৮১ রানে ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। ব্র্যান্ডন ম্যাকমুলানের ৩ উইকেট এবং ওলিভার ডেভিডসনের ২ উইকেট স্কটল্যান্ডকে ম্যাচে ফেরায়। সেখান থেকে কানাডাকে ঘুরে দাঁড়ানোর পথ দেখান সাদ বিন জাফর ও আনশ প্যাটেল।


অষ্টম উইকেটে মাত্র ৬৮ বলে ৮৪ রানের জুটি গড়ে ম্যাচ জমিয়ে দেন তারা। কানাডার জয় তখন আর অসম্ভব মনে হচ্ছিল না। কিন্তু শেষদিকে আবারও নাটকীয় মোড় নেয় ম্যাচ। জয়ের জন্য ১২ বলে ১৭ রান প্রয়োজন থাকা অবস্থায় ৪১ রানে আনশ প্যাটেল আউট হলে বড় ধাক্কা খায় কানাডা।


এরপর শেষ ওভারে গড়ায় ম্যাচ। জাহিদের বিদায়ের পর আর কোনো ব্যাটার না থাকায় ৯ রানের জয় নিশ্চিত হয় স্কটল্যান্ডের।


এর আগে ব্যাট হাতে ম্যাচের ভিত গড়ে দেন ফিনলে ম্যাকক্রেথ। দুর্দান্ত ব্যাটিংয়ে ১১২ রানের ইনিংস খেলেন এই ওপেনার। ৯টি চার ও ২টি ছক্কায় সাজানো তার ইনিংসটি ছিল ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক।


তার সঙ্গে মাইকেল জোনসের ৩৬ রানের ইনিংসও স্কটল্যান্ডকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ২৮১ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। কানাডার হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন জাহিদ শিরজাদ।


শেষ পর্যন্ত ২৮২ রানের লক্ষ্য থেকে ৯ রান দূরে থামে কানাডা। আর ওয়ানডে ক্রিকেটের ৫ হাজারতম ম্যাচটি শেষ হয় স্কটল্যান্ডের রোমাঞ্চকর জয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম