ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

শেরপুরে মাইক্রোবাসের বেপরোয়া গতি কেড়ে নিল দুই প্রাণ

#

নিজস্ব প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি, ২০২৫,  11:13 AM

news image

শেরপুরে বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের চাপায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন।  শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের অষ্টমীতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শহরের কালার ডিজিটাল ল্যাবের কর্মচারী গৌরব (১৮) ও রনি (১৬)। আর ল্যাবের মালিক শুভকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে একটি দ্রুতগতির মাইক্রোবাস শেরপুর শহর থেকে জামালপুর যাওয়ার পথে অষ্টমীতলা মোড়ে প্রথমে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এরপর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরসাইকেল এবং আরও একটি অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলেই রনির মারা যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গৌরব নামে আরেকজনের মৃত্যু হয়। শুভ নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালকসহ মাইক্রোবাসে থাকা যাত্রীরা পালিয়ে যায়। তবে মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ। দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম