ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

শেরপুরে ভটভটি উল্টে দুই ভাইয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২০ এপ্রিল, ২০২২,  10:35 AM

news image

শেরপুরের নকলায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় চালক আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দার পিপড়াকান্দা গ্রামের মৃত ওমেদ আলীর দুই ছেলে হারেজ আলী (৬০) ও শামছুল হক (৫৪)। মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার গড়েরগাঁও মোড়ে এ ঘটনা ঘটেছে বলে বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান। জানা গেছে,

শেরপুরের নালিতাবাড়িতে গরু বিক্রি করে মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ৮টার দিকে ভটভটিতে ময়মনসিংহের তারাকান্দার উদ্দেশ্যে রওনা হন দুই ভাই। এ সময় পথে নকলার গড়েরগাঁও মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি উল্টে যায়। এতে ভটভটিতে থাকা চালক বাবুল মিয়া, যাত্রী হারেজ আলী (৬০) ও শামছুল হক (৫৪) গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ সময় সেখান থেকে নিয়ে যাওয়ার পথে তারাকান্দা এলাকায় দুই ভাইয়ের মৃত্যু হয়। আর ভটভটিচালক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম