ঢাকা ৩০ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট অধিবেশন শুরু ৭ জুন: স্পিকার পর্যটন খাতে বড় উদ্যোগ, ১০০ দিনে নতুন দিগন্ত খুলতে চায় সরকার 'বিরাজনীতিকরণ ও মাইনাস টু ফর্মুলার নেপথ্যে মইন, মতি ও মাহফুজ' সাভারে আইন শৃঙ্খলার অবনতি, ওসি আরমান আলী প্রত্যাহার ঢাকার পশুর হাটে বৃষ্টির বাগড়া হাম ও উপসর্গে আজও ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ মৃত্যু সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় ইদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায়: প্রশাসক ডিএসসিসি দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু

শেরপুরে বন্যার্তদের মাঝে আনসার ভিডিবির উদ্যোগে ত্রাণসামগ্রী ও ভেলা বিতরণ

#

১৯ জুন, ২০২২,  4:35 PM

news image

শেরপুর প্রতিনিধি: শেরপুরে অসহায় বন্যার্ত মানুষের মাঝে আনসার ভিডিবির উদ্যোগে ত্রাণসামগ্রী ও কলাগাছের ভেলা বিতরণ করা হয়েছে। ১৯ জুন রবিবার দুপুরে সদর ও নালিতাবাড়ী উপজেলার অসহায় বন্যার্ত শতাধিক মানুষের মাঝে ওইসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, মুড়ি, চিড়া, গুড়, আলু, বিস্কুট, সাবান, মোমবাতি, দিয়াশলাই ও সাপে কামড়ে বাধার রশি ইত্যাদি। ত্রাণসামগ্রী বিতরণকালে আনসার ভিডিবির ময়মনসিংহ রেঞ্জের পরিচালক মো. নূরে আলম সিদ্দিকী, শেরপুর জেলা কমান্ড্যান্ট মো. আকরাম হোসেন, ১২ আনসার ব্যাটালিয়ন, নালিতাবাড়ীর সহ-অধিনায়ক ইমরোজ খালিদ,  উপজেলা প্রশিক্ষক মো. ইলিয়াস উদ্দিন, মো. জুবায়ের হোসেন, মো. মনিরুল ইসলামসহ আনসার ভিডিবির অন্যান্য সদস্য/সদস্যাগণ উপস্থিত ছিলেন। আনসার ভিডিবির ময়মনসিংহ রেঞ্জের পরিচালক মো. নূরে আলম সিদ্দিকী জানান, আনসার ভিডিবির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসির নির্দেশে সারাদেশের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে জেলা আনসার ভিডিবির সদস্যরা। এরই ধারাবাহিকতায় শেরপুর সদর ও নালিতাবাড়ীতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী ও যারা বাড়ি থেকে বের হতে পারছেন না, তাদের মাঝে ভেলা বিতরণ করা হয়েছে। আনসার ভিডিবি সবসময় অসহায় মানুষের পাশে আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম