ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

শেরপুরে নিম্নাঞ্চলের নতুন এলাকা প্লাবিত

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জুন, ২০২২,  10:55 AM

news image

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় দফায় শেরপুর জেলার সীমান্তবর্তী তিন উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে পাহাড়ি নদীর পানি কমায় উজানের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে করে শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার অন্তত ৪০ গ্রামের ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ফলে গবাদি পশু, শিশু ও বৃদ্ধদের নিয়ে বিপাকে পড়েছে প্লাবিত এলাকার মানুষ। তিন উপজেলার সোমেশ্বরী, মহারশী, চেল্লাখালী ও ভোগাই নদীর বিভিন্ন স্থানের বাঁধের ভাঙা অংশ দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আউশ ধান ও সবজি ফসলের খেতও পানিতে নিমজ্জিত রয়েছে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের সহায়তায় ৬০ মেট্রিক টন চাল, তিন লাখ নগদ টাকা ও এক হাজার পাঁচশত প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে নতুন করে আরও গ্রাম প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে বৃষ্টি কমে গেলে এসব পানি দ্রুতই নেমে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম