ঢাকা ০৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী চকবাজারের আশিক টাওয়ারে আগুন আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেখ হেলাল, তন্ময় ও তাদের পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৪,  11:23 AM

news image

শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, স্ত্রী রূপা চৌধুরী, ছেলে সাবেক এমপি শেখ তন্ময় ও তাদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (১৯ আগস্ট) বিএফআইইউ দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। চিঠিতে শেখ হেলাল উদ্দিন, ছেলে তন্ময় ও ছোট মেয়ে শেখ ফজিলা শারমীনের নাম এবং জাতীয় পরিচয়পত্র উল্লেখ করা হয়েছে। বিএফআইইউ-এর নির্দেশনায় বলা হয়েছে, স্থগিত করা একাউন্টের সংশ্লিষ্ট তথ্য বা হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে দিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম